আগরতলা, ২৭ জুন: ইলেকট্রিসিটি এমপ্লয়েজ ফেডারেশন অফ ইন্ডিয়ার (ইস্টার্ন রিজিওন) আঞ্চলিক বৈঠক শনিবার আগরতলার ছাত্র-যুব ভবনে অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ কর্মীদের বিভিন্ন দাবি, সাংগঠনিক কার্যক্রম এবং বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পূর্বাঞ্চলের মোট সাতটি রাজ্যের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা ছিল। তবে বিভিন্ন অনিবার্য কারণে চারটি রাজ্যের প্রতিনিধিরাই বৈঠকে অংশগ্রহণ করেন।বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বিদ্যুৎ কর্মীদের স্বার্থরক্ষা, কর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়।সভায় উপস্থিত নেতৃত্ব ভবিষ্যতে সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি কর্মীদের স্বার্থে যৌথভাবে আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আগরতলায় ইলেকট্রিসিটি এমপ্লয়েজ ফেডারেশনের পূর্বাঞ্চলীয় বৈঠক, চার রাজ্যের প্রতিনিধিদের অংশগ্রহণ
