আগরতলা, ২৭ জুন: আগরতলার কুঞ্জবনে অবস্থিত পেনশনার্স আবাস ‘আশ্রয়’ পরিদর্শন করেন ত্রিপুরার রাজ্যপাল। এদিন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু প্রবীণ আবাসিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজখবর নেন এবং আবাসনের বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখেন।পরিদর্শনকালে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আবাসনের পরিবেশ, বাসিন্দাদের সুযোগ-সুবিধা ও পরিষেবা সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য নেন এবং প্রবীণদের কল্যাণে সরকার যে উদ্যোগ গ্রহণ করছে, তা আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।রাজ্যপালের এই সফরে পেনশনার্স আবাস ‘আশ্রয়’-এর আবাসিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। তারা রাজ্যপালের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।এই পরিদর্শনকে প্রবীণ নাগরিকদের প্রতি সরকারের আন্তরিকতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।
পেনশনার্স আবাস ‘আশ্রয়’-এ রাজ্যপালের সফর, প্রবীণদের খোঁজখবর নিয়ে উন্নয়নের বার্তা
