আগরতলা, ২৭ জুন: রাজধানীর আরালিয়া-শালবাগান এলাকায় শনিবার সন্ধ্যায় হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, এই ঘটনায় দুই মহিলা ও দুই যুবক আক্রান্ত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১৩ নম্বর প্রতাপগড় বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি মনিশ চক্রবর্তী এবং ২৭ নম্বর ওয়ার্ডের কর্মী দীপ্তনু শর্মার বিরুদ্ধে এই ঘটনার অভিযোগ উঠেছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনার পর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।উল্লেখ্য, হামলার অভিযোগের সত্যতা ও দায়-দায়িত্ব তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।
আরালিয়া-শালবাগানে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পূর্ব আগরতলা থানার পুলিশ
