বিশালগড়, ২৮ জুন: নেশা কারবারের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। শনিবার গভীর রাতে নোয়াপাড়া এলাকার কুখ্যাত নেশা কারবারি খোকন আলীর বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ এসকফ সিরাপ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির একটি গাড়ি রাখার ঘরের মেঝে খুঁড়ে বালতি ও কলসের মধ্যে ভরে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল এসকফের বোতল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মজুত উদ্ধার করা হয়।তবে অভিযানের আগেই অভিযুক্ত খোকন আলী পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং উদ্ধার হওয়া এসকফের পরিমাণ ও এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে নোয়াপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেশা কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার হবে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত
মাটির নিচে লুকানো এসকফের ভাণ্ডার! বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য
