চড়িলাম, ২৭ জুন: চড়িলাম ব্লকের উত্তর লালসিংমুড়া নতুন কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অলকা দেবনাথের বিরুদ্ধে প্রতিদিন নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ অনুযায়ী, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সকালেই খোলার কথা থাকলেও অলকা দেবনাথ নিয়মিত সকাল ৯টার পর কেন্দ্রে পৌঁছান। এতে কেন্দ্রের পরিষেবা ব্যাহত হচ্ছে এবং শিশু ও উপভোক্তাদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে চাইলে অলকা দেবনাথ দেরিতে আসার বিষয়টি অস্বীকার করেননি। তবে তিনি জানান, পারিবারিক ও গৃহস্থালির কিছু দায়িত্ব সামলে কর্মস্থলে পৌঁছাতে হয়, যার কারণে মাঝে মাঝে দেরি হয়ে যায়।এলাকাবাসীর দাবি, সরকারি পরিষেবার ক্ষেত্রে নির্ধারিত সময় মেনে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও দাবি করেছেন তারা।
‘আগে সংসার, পরে সরকারি দায়িত্ব!’—দেরিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসার অভিযোগ দিদিমণির বিরুদ্ধে
