Headlines

দিল্লিতে ‘Tripura Global Pineapple Festival 2026’-এর শুভ সূচনা, ত্রিপুরার আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার উদ্যোগ

নয়াদিল্লি, ২৭ জুন: দেশের রাজধানী নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে শনিবার জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হলো Tripura Global Pineapple Festival 2026। ত্রিপুরার সুস্বাদু ও জিআই স্বীকৃত কুইন জাতের আনারসকে আন্তর্জাতিক বাজারে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার, ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথসহ বিশিষ্ট অতিথিবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা ত্রিপুরার কৃষি, উদ্যানপালন এবং আনারস চাষের সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা জানান, এই ধরনের আন্তর্জাতিক মানের উৎসব ত্রিপুরার কৃষিপণ্যকে বিশ্ববাজারে নতুন পরিচিতি দেওয়ার পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি এবং রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।উৎসবে বিভিন্ন প্রজাতির আনারস, আনারসজাত পণ্য, কৃষি-উদ্ভাবন এবং ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতিও প্রদর্শিত হচ্ছে, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *