Headlines

দুই দফায় ৮ বাংলাদেশি আটক, মানবপাচার চক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এলাকা থেকে দুই দফায় মোট আটজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে প্রথম দফায় চারজন বাংলাদেশি নাগরিককে আটক করে এয়ারপোর্ট থানা। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তারা জানায়, আরও কয়েকজন বাংলাদেশি রাজ্যে প্রবেশের চেষ্টা করছেন।এই তথ্যের ভিত্তিতে শনিবার বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। ফলে দুই দফায় মোট আটজন বাংলাদেশি নাগরিক পুলিশের জালে ধরা পড়েন।এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। রবিবার প্রথম দফায় আটক চারজনকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। গোটা ঘটনায় অবৈধ অনুপ্রবেশ বা কোনো মানবপাচার চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *