ধর্মনগর, ২৯ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। আসাম-ত্রিপুরা সীমান্তের দামছড়া গেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে দামছড়া থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য সাড়ে ৭ কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।অভিযানে মাদকবোঝাই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি গাড়ির চালক তথা অভিযুক্ত পাচারকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই মাদক চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।উত্তর ত্রিপুরা পুলিশের এই অভিযানে সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে আরও একটি বড় সাফল্য এসেছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। ঘটনার তদন্ত চলছে।
আসাম-ত্রিপুরা সীমান্তে ১.৫ লক্ষ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য ৭.৫ কোটির বেশি
