Headlines

আগরতলায় নারী ও শিশু কল্যাণ প্রকল্প পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী

আগরতলা, ২৯ জুন: ত্রিপুরায় নারী ও শিশু কল্যাণমূলক প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার আগরতলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী।পরিদর্শনের অংশ হিসেবে তিনি অভয়নগরে অবস্থিত গার্লস ইউনিট-২ (CCI), মহিলা আশ্রম সংলগ্ন ‘সক্ষম’ অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং নির্মীয়মাণ কর্মজীবী মহিলাদের হোস্টেল পরিদর্শন করেন।এসময় তাঁর সঙ্গে ছিলেন ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় এবং দপ্তরের সচিব তপন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা।পরিদর্শনকালে কেন্দ্রীয় মন্ত্রী বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়নের কাজ এবং নারী ও শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন কল্যাণমূলক পরিষেবার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি প্রকল্পগুলির কার্যকারিতা আরও বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।এই পরিদর্শনের মাধ্যমে নারী ও শিশু কল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *