আগরতলা, ২৯ জুন: শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে সিআইটিইউ-র জিরানিয়া শাখা।সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করে জেলা শাসকের কার্যালয়ে পৌঁছে একটি স্মারকলিপি জমা দেন। ডেপুটেশনে শ্রমিকদের স্বার্থ-সংশ্লিষ্ট একাধিক বিষয়, কর্মসংস্থান, ন্যায্য মজুরি এবং অন্যান্য দাবির কথা তুলে ধরা হয়।সিআইটিইউ নেতৃত্বের দাবি, শ্রমজীবী মানুষের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
বিভিন্ন দাবিতে জেলাশাসকের দপ্তরে সিআইটিইউ-র ডেপুটেশন
