Headlines

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ বৈঠক, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা

আগরতলা, ৩০ জুন: পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ বৈঠক মঙ্গলবার আগরতলার সোনার তরী রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা পরিষদ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, পঞ্চায়েত স্তরের সমস্যা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, মন্ত্রী টিংকু রায়, বিধায়িকা অন্তরা দেব সরকার, বিধায়িকা মীনা রাণী সরকার, সমাজকল্যাণ দপ্তরের সচিব তপন কুমার দাস, জেলা পরিষদের সদস্য এবং বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকরা।বৈঠক শেষে মন্ত্রী টিংকু রায় জানান, জেলা পরিষদের পূর্ববর্তী সাধারণ বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত স্তরে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এছাড়াও জনপ্রতিনিধিদের উত্থাপিত বিভিন্ন সমস্যা, দাবি ও উন্নয়নমূলক প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।জেলা পরিষদের এই বৈঠককে গ্রামীণ উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *