Headlines

কাঞ্চনপুর বাজারে প্রশাসনের হানা, উদ্ধার বিপুল মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য

কাঞ্চনপুর, ৩০ জুন: সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিল কাঞ্চনপুর মহকুমা প্রশাসন। মঙ্গলবার আচমকা কাঞ্চনপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও অন্যান্য খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়।মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাস-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন মহকুমার দুই ডিসিএম, খাদ্য দপ্তরের আধিকারিক এবং পুলিশ বাহিনীর সদস্যরা। অভিযানের সময় বাজারের একাধিক দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়।প্রশাসন সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া সমস্ত মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দোকানদারদের কড়া সতর্কবার্তা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাস বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রি বন্ধ করতে আগামী দিনেও এ ধরনের আকস্মিক অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।প্রশাসনের এই অভিযানে বাজারজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *