আগরতলা, ৩০ জুন: হাওড়া নদী থেকে রমজান আলী নামে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এই ঘটনায় পশ্চিম থানার পুলিশ দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান, গত ২৮ জুন হাওড়া নদী থেকে রমজান আলীর মৃতদেহ উদ্ধার হওয়ার পর পুলিশ একাধিক দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করে। তদন্তের সূত্র ধরেই দুই যুবককে আটক করা হয়েছে।তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে। আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিভিন্ন দিক যাচাই করছে পুলিশ।পুলিশের দাবি, তদন্ত শেষ হলেই পুরো ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে। তাই আপাতত তদন্তের স্বার্থে এর বেশি তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
হাওড়া নদীতে যুবকের দেহ উদ্ধারের রহস্য ঘনীভূত, পুলিশের জালে দুই যুবক
