Headlines

CPWD-র বলেরো পিকআপের ধাক্কায় দুমড়ে-মুচড়ে অটো, আহত ৬; চালক পলাতক

আগরতলা, ৩০ জুন: এয়ারপোর্ট থানাধীন বামুটিয়া ব্লকের সামনে মঙ্গলবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। অভিযোগ, অতিরিক্ত গতিতে আসা সিপিডব্লিউডি (CPWD)-এর স্টিকার লাগানো একটি বলেরো পিকআপ গাড়ি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত গাড়ির চালক পালিয়ে যায় বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা গেছে, TR-01-V-1686 নম্বরের বলেরো পিকআপটি বামুটিয়া ব্লকের সামনে TR-01-K-2629 নম্বরের অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় অটোর সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। স্টিয়ারিংয়ের মধ্যে আটকে পড়েন চালক এবং এক যাত্রী। দুর্ঘটনার সময় অটোতে থাকা নারী-পুরুষ মিলিয়ে মোট ছয়জন আহত হন।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার পর দীর্ঘ সময় পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। ফলে স্থানীয় বাসিন্দারাই প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় অটোতে আটকে পড়া চালক ও যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।এদিকে, দুর্ঘটনার পর বলেরো গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।স্থানীয়দের দাবি, দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনার সময় জরুরি উদ্ধারকারী বাহিনীর দ্রুত উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *