Headlines

বিয়ের পিঁড়ি থেকে উদ্ধার নাবালিকা, মেলাঘরে প্রশাসনের অভিযানে ভেস্তে গেল বাল্যবিবাহ

মেলাঘর, ৩০ জুন: সিপাহিজলা জেলার মেলাঘর তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হলো একটি বাল্যবিবাহ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ের পিঁড়ি থেকেই এক নাবালিকা কন্যাকে উদ্ধার করে প্রশাসন।স্থানীয় সূত্রে জানা গেছে, নাবালিকার বিয়ের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এমন সময় খবর পেয়ে প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করেন। বয়স যাচাইয়ের পর কন্যাটি নাবালিকা বলে নিশ্চিত হলে তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।অভিযানে প্রশাসনের পাশাপাশি পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে নাবালিকাকে নিরাপদে পরিবারের জিম্মায় দেওয়া হয় এবং অভিভাবকদের বাল্যবিবাহের আইনি পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের সকল স্তরের মানুষকে এ ধরনের বেআইনি প্রথার বিরুদ্ধে সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *