Headlines

মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, দুই পড়ুয়ার সাফল্যে গর্বিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির

আগরতলা, ৩০ জুন: মাধ্যমিক পরীক্ষায় রাজ্যস্তরে দ্বিতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দুই কৃতী পড়ুয়াকে সংবর্ধনা জানিয়ে তাদের সাফল্য উদযাপন করল ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল আনন্দঘন পরিবেশ।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে কৃতী পড়ুয়াদের ফুল, উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। তাঁদের অসাধারণ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা গর্ব প্রকাশ করেন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সাফল্য শুধু দুই শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জন নয়, বরং গোটা বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তাঁদের এই কৃতিত্ব আগামী দিনে অন্যান্য শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে অনুপ্রাণিত করবে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী দিনেও পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সর্বাঙ্গীণ বিকাশের ওপর সমান গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *