Headlines

এডভাইজার চৌমুহনীতে প্রতিকৃতি ও বাসস্ট্যান্ডের আশ্বাস, এলাকাবাসীর মুখে হাসি

আগরতলা, ৩০ জুন: দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এডভাইজার চৌমুহনী এলাকায় পরিদর্শনে গেলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার তিনি কসমো পলিটন ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে এলাকাটি ঘুরে দেখেন এবং স্থানীয়দের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন।কসমো পলিটন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে, যার নামে এডভাইজার চৌমুহনী-র নামকরণ হয়েছে, তাঁর স্মরণে সেখানে একটি প্রতিকৃতি স্থাপন করা হোক। পাশাপাশি এলাকার স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটি আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণের দাবিও দীর্ঘদিনের।পরিদর্শনকালে মেয়র দীপক মজুমদার দাবিগুলির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট স্থানগুলি পরিদর্শন করে সম্ভাব্য উন্নয়নমূলক কাজের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।মেয়রের এই আশ্বাসে এলাকাবাসী ও কসমো পলিটন ক্লাবের সদস্যদের মধ্যে সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। তাঁদের আশা, দ্রুতই প্রতিকৃতি স্থাপন এবং বাসস্ট্যান্ড নির্মাণের কাজ শুরু হবে, যা এলাকার সাধারণ মানুষ এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা বয়ে আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *