আগরতলা, ৩০ জুন: রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার পরিকাঠামো ও উন্নয়নমূলক কাজ পর্যালোচনা করতে মঙ্গলবার পোস্ট অফিস চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী পর্যন্ত এলাকা পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন মেয়র-ইন-কাউন্সিলর রত্না দত্তসহ আগরতলা পৌর নিগমের অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।পরিদর্শনের সময় এলাকার রাস্তা, নিকাশি ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং নাগরিক পরিকাঠামোসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত দাবিদাওয়াও শোনেন মেয়র।মেয়র দীপক মজুমদার জানান, শহরের নাগরিক পরিষেবাকে আরও উন্নত করতে নিয়মিতভাবে বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করা হচ্ছে। মানুষের সমস্যাগুলি দ্রুত চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।পৌর নিগমের এই পরিদর্শনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। তাঁদের আশা, পরিদর্শনের পর এলাকায় প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়িত হবে।
শহরের উন্নয়ন খতিয়ে দেখতে মাঠে মেয়র, পোস্ট অফিস চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী পরিদর্শন
