Headlines

নবীনছড়ায় পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা

ঊনকোটি, ১ জুলাই: ঊনকোটি জেলার নবীনছড়া এলাকার ডেপাছড়ায় পুকুরে ডুবে ৮ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম বরুণ চাকমা। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল প্রায় ৪টা নাগাদ বরুণ চাকমা কয়েকজন বন্ধুর সঙ্গে একটি পুকুরে স্নান করতে নামে। সাঁতার না জানার কারণে খেলতে খেলতেই সে গভীর জলে তলিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পেঁচারথল থানার পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনী। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও শিশুটির সন্ধান না মেলায় এনডিআরএফ-এর উদ্ধারকারী দলকে ডাকা হয়।পরবর্তীতে এনডিআরএফ-এর ডুবুরি দল দীর্ঘ রেসকিউ অভিযানের পর সন্ধ্যার দিকে পুকুর থেকে বরুণ চাকমার নিথর দেহ উদ্ধার করে। পরে দেহটি আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়।এই মর্মান্তিক ঘটনায় মৃত শিশুর পরিবারে নেমে এসেছে শোকের মাতম। একই সঙ্গে এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *