Headlines

এসসি কল্যাণ প্রকল্পে গতি আনতে রাজ্যস্তরীয় পর্যালোচনা সভা, সভাপতিত্বে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ জুলাই: ২০২৬-২৭ অর্থবছরে তফসিলি জাতি (এসসি) কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি ও অর্জিত সাফল্য পর্যালোচনার লক্ষ্যে বুধবার আগরতলার স্টেট গেস্ট হাউস ‘সোনার তরী’-র কনফারেন্স হলে এক রাজ্যস্তরীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন এআরডিডি মন্ত্রী সুধাংশু দাস। বৈঠকে এসসি ওয়েলফেয়ার দপ্তরের অধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এদিন সভায় সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিকসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা এবং প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।মন্ত্রী সুধাংশু দাস সংশ্লিষ্ট আধিকারিকদের প্রকল্পগুলির বাস্তবায়নে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন, যাতে এসসি সম্প্রদায়ের উন্নয়নে সরকারি উদ্যোগের সুফল দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *