Headlines

টানা ৩ মাস ভাতা বন্ধ! ক্ষোভে হেজামারা ব্লকে তালা, বিক্ষোভে ফেটে পড়লেন সুবিধাভোগীরা

আগরতলা, ২ জুলাই: টানা তিন মাস ধরে সামাজিক ভাতার অর্থ না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন শতাধিক সুবিধাভোগী। বৃহস্পতিবার হেজামারা ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনও সদুত্তর মেলেনি। ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন বহু প্রবীণ, বিধবা, প্রতিবন্ধী ও অন্যান্য ভাতা-নির্ভর পরিবার।বিক্ষোভে উপস্থিত ছিলেন এমডিসি রবীন্দ্র দেববর্মা এবং তিপ্রা মথার নেতৃত্ব। আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে তারা ব্লক প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত বকেয়া সামাজিক ভাতা প্রদান ও সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান।বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, অবিলম্বে বকেয়া ভাতা মিটিয়ে না দিলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনে নামবেন তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে প্রশাসনের প্রতিনিধিরা পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাতা প্রদানের বিষয়ে কোনও নির্দিষ্ট আশ্বাস পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *