Headlines

আগরতলা রেলস্টেশনে ১.২৭ কোটি টাকার অবৈধ কফ সিরাপ উদ্ধার, যৌথ অভিযানে বড় সাফল্য

আগরতলা, ২ জুলাই: মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার আগরতলা রেলস্টেশনে যৌথ অভিযান চালিয়ে প্রায় ১.২৭ কোটি টাকা মূল্যের ৫৫,৬২৬ বোতল কোডিন-ভিত্তিক অবৈধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।জানা গেছে, রেলপথে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ পাচারের পরিকল্পনার খবর পেয়ে আসাম রাইফেলস ও ডিআরআই-এর যৌথ দল সন্দেহভাজন চালানটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে গোপনে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ কোডিন-ভিত্তিক কফ সিরাপ উদ্ধার হয়।উদ্ধার হওয়া সমস্ত কফ সিরাপ পরবর্তী তদন্ত এবং আইনি প্রক্রিয়ার জন্য ডিআরআই, আগরতলার হাতে তুলে দেওয়া হয়েছে।আসাম রাইফেলস জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চল থেকে মাদক চক্র নির্মূল করতে তারা বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *