Headlines

আগরতলায় ‘বিকশিত ভারত’ মিশনের সূচনা, কর্মসংস্থান ও জীবিকার ওপর জোর

আগরতলা, ২ জুলাই: কর্মসংস্থান ও গ্রামীণ জীবিকার উন্নয়নকে লক্ষ্য করে আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত হলো ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ (VB-G-RAM-G)-এর জেলা স্তরীয় জন সম্মেলন ও শুভ সূচনা অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও বিভিন্ন দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং বিপুল সংখ্যক উপভোক্তা অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি, স্বনির্ভরতা গড়ে তোলা এবং জীবিকার সুযোগ সম্প্রসারণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। বক্তারা বলেন, এই মিশনের মাধ্যমে গ্রামীণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা আরও শক্তিশালী হবে।জেলা স্তরে এই কর্মসূচির সূচনার মাধ্যমে গ্রামীণ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা সৃষ্টির লক্ষ্যে নতুন উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ও উপভোক্তাদেরও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *