Headlines

সারপ্রাইজ ভিজিটে ফাঁস অনিয়ম! বন্ধ রেশন শপ, স্কুলে গাফিলতি—কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মহকুমা শাসকের

মোহনপুর, ২ জুলাই: রেশন শপ, অঙ্গনওয়ারি কেন্দ্র ও স্কুলে আকস্মিক পরিদর্শনে গিয়ে একাধিক অনিয়মের সন্ধান পেল মোহনপুর মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার মোহনপুর ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সারপ্রাইজ ভিজিট পরিচালনা করেন মহকুমা শাসক সান্তনু বিকাশ দাস।প্রশাসনের এই অভিযানে বিভিন্ন রেশন শপ, অঙ্গনওয়ারি কেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিষেবা খতিয়ে দেখা হয়। পরিদর্শনের সময় বিজয়নগর-২ রেশন শপ নির্ধারিত সময়ে বন্ধ পাওয়া যায়। এছাড়াও বিজয়নগর এস.বি. স্কুলে একাধিক প্রশাসনিক ও পরিষেবাগত অনিয়ম সামনে আসে।মহকুমা শাসক সান্তনু বিকাশ দাস জানান, পরিদর্শনে ধরা পড়া প্রতিটি অনিয়মের বিষয়ে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি পরিষেবায় কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান।তিনি আরও বলেন, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে এ ধরনের আকস্মিক পরিদর্শন আগামী দিনেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *