আগরতলা, ২ জুলাই: জিবিপি হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন, চিকিৎসা পরিষেবার মানোন্নয়নসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দিল এসইউসিআই(কমিউনিস্ট) বা SUCI(C)।দলীয় প্রতিনিধিরা স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। তাঁদের দাবি, জিবিপি হাসপাতালের পরিকাঠামো আরও উন্নত করতে হবে, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি রোগীদের জন্য প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে হবে।ডেপুটেশন কর্মসূচিতে SUCI(C)-র নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন সমস্যার কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তাই দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।স্বাস্থ্য দপ্তরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সংগঠন জানিয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার বিষয়টি বিবেচনা করা হবে।
জিবিপি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে SUCI(C)-র ডেপুটেশন
