Headlines

কৈলাসহরে কভার ড্রেন নির্মাণে দুর্নীতির অভিযোগ! আন্দোলনের হুঁশিয়ারি জেলা কংগ্রেসের

কৈলাসহর, ২ জুলাই: কৈলাসহর শহরে কভার ড্রেন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে জেলা কংগ্রেস। বৃহস্পতিবার জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের পক্ষ থেকে দাবি করা হয়, নির্ধারিত প্রকল্প (DPR) অনুযায়ী কাজ না হওয়ায় ভবিষ্যতেও জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি মিলবে না। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে কংগ্রেস।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা এবং জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান।মোহাম্মদ বদরুজ্জামানের দাবি, কৈলাসহর শহরে জল নিষ্কাশনের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ADB) ঋণে প্রায় ৫০ কোটি টাকার প্রকল্পে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ কভার ড্রেন নির্মাণের কাজ চলছে। কিন্তু বাস্তবে বহু জায়গায় পুরনো ড্রেনের তুলনায় ছোট আকারের ড্রেন নির্মাণ করা হচ্ছে এবং প্রকল্পের মূল নকশা (DPR) অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।এছাড়া তাঁর অভিযোগ, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রাজস্থানের আর.সি.পি.এল-এর কোনো প্রকৌশলী বা আধিকারিক নির্মাণস্থলে উপস্থিত থাকছেন না। পুরনো ড্রেন ভাঙার সময় বের হওয়া ইট ও লোহার রডও অবৈধভাবে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।জেলা কংগ্রেসের দাবি, বর্তমান পদ্ধতিতে নির্মাণকাজ চললে ভবিষ্যতেও সামান্য বৃষ্টিতেই কৈলাসহর শহর জলমগ্ন হবে। তাই অবিলম্বে প্রকল্পের গুণগত মান যাচাই, অভিযোগের তদন্ত এবং ডিপিআর অনুযায়ী কাজ সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *