আগরতলা, ২ জুলাই: সুপ্রিম কোর্টের রায়ে প্রভাবিত সিনিয়র শিক্ষকদের টেট (TET) সংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে আগামী ৫ জুলাই আগরতলায় শিক্ষক মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে TGTA (H.B. Road) এবং TTA (H.B. Road)। এই কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার মেলারমাঠস্থিত ‘শিক্ষক ভবন’-এ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় মন্ত্রিসভার অধ্যাদেশ (Ordinance) অথবা সংসদে আইন সংশোধনের মাধ্যমে দীর্ঘদিন কর্মরত সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বানও জানানো হয়।সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা জানান, এই দাবিকে সামনে রেখে আগামী ৫ জুলাই আগরতলার রাজপথে শিক্ষক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা অংশ নেবেন বলেও আশা প্রকাশ করা হয়।সংগঠনের সাধারণ সম্পাদক আশিস চৌধুরী সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কর্মসূচিটি প্রচারের আহ্বান জানান এবং দাবি করেন, সিনিয়র শিক্ষকদের স্বার্থ রক্ষায় কেন্দ্রের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
টেট থেকে অব্যাহতির দাবিতে ৫ জুলাই শিক্ষক মিছিল! সাংবাদিক সম্মেলনে ঘোষণা
