Headlines

৩৫-৩৬ নম্বর ওয়ার্ডের নানা দাবিতে এসডিএমকে ডেপুটেশন, মহকুমা শাসক কার্যালয়ের সামনে সিপিআইএমের বিক্ষোভ সভা

আগরতলা | আগরতলা পুর নিগমের ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়নমূলক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের উদ্দেশে ডেপুটেশন প্রদান করে সিপিআইএম।ডেপুটেশনে এলাকার পানীয় জল, রাস্তা, নিকাশি ব্যবস্থা, আলোকসজ্জাসহ বিভিন্ন জনপরিষেবা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের দাবি জানানো হয়।ডেপুটেশন কর্মসূচির পাশাপাশি সদর মহকুমা শাসক (এসডিএম) কার্যালয়ের সামনে একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার একাধিক নাগরিক সমস্যা অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে। সাধারণ মানুষের স্বার্থে প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।সভায় দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন। ডেপুটেশনের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত সমস্যাগুলির সমাধান এবং প্রয়োজনীয় উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *