আগরতলা, ৩ জুলাই: এমজিএনরেগা (MGNREGA) প্রকল্প পুনরায় চালু করা, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ এবং ভিবিজি (VBG) বাণিজ্যিক প্রকল্প প্রত্যাহারের দাবিতে আগরতলায় গণসমাবেশের আয়োজন করল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের পশ্চিম জেলা কমিটি।বৃহস্পতিবার আগরতলার সিটি সেন্টার চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক ক্ষেতমজুর, কৃষিশ্রমিক ও শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এমজিএনরেগা প্রকল্প কার্যত বন্ধ থাকায় গ্রামীণ এলাকার হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন এবং চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।বক্তারা দাবি করেন, অবিলম্বে এমজিএনরেগা প্রকল্পে কাজ শুরু করতে হবে, শ্রমিকদের বকেয়া মজুরি দ্রুত পরিশোধ করতে হবে এবং ভিবিজি (VBG) বাণিজ্যিক প্রকল্প প্রত্যাহার করতে হবে। সরকারের কাছে শ্রমজীবী মানুষের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।সমাবেশে বক্তব্য রাখেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক শ্যামল দে। তিনি বলেন, শ্রমজীবী মানুষের জীবিকা ও অধিকার রক্ষায় প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবে
MGNREGA চালুর দাবিতে আগরতলায় ক্ষেতমজুরদের গণসমাবেশ, VBG প্রকল্প প্রত্যাহারেরও জোর দাবি
