Headlines

সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী, কৃতী শিক্ষার্থীদের হাতে ‘যামিনী স্মৃতি বৃত্তি’

সাব্রুম, ৩ জুলাই: ‘জ্ঞান • শৃঙ্খলা • সাফল্য’—এই মূলমন্ত্রকে সামনে রেখে শুক্রবার সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শিক্ষক-অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা নাগাদ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম ও বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত শিক্ষার্থীদের হাতে সম্মানজনক ‘যামিনী স্মৃতি বৃত্তি’ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা হয় এবং বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিক দিলীপ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, ভারপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক রঞ্জন দেবনাথ, সমাজসেবী শান্তিপ্রিয় ভৌমিক, সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।বক্তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও নিয়মিত অধ্যয়নের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও সাফল্য অর্জন করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে—এই আশাবাদ ব্যক্ত করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটির সফল সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *