Headlines

মনুশ্রীর চিকিৎসায় ILTMC-এর মানবিক উদ্যোগ, তুলে দিল ৩০ হাজার টাকার সহায়তা

আগরতলা, প্রতিনিধি: মানবিকতার অনন্য নজির গড়ে তুলল Intrepidus Leones Tripura Motorcycle Club (ILTMC)। গুরুতর অসুস্থ মনুশ্রীর চিকিৎসার জন্য ক্লাবের উদ্যোগে রবিবার আগরতলার জিবি বাজার এলাকায় একটি তহবিল সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়। ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সংগৃহীত অর্থের সঙ্গে ক্লাব সদস্যদের ব্যক্তিগত অনুদান যোগ করে মোট ৩০ হাজার টাকা মনুশ্রীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।ক্লাবের সদস্যরা জানান, সমাজের অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোই ILTMC-এর অন্যতম মূল লক্ষ্য। তাদের বিশ্বাস, মানুষের ছোট ছোট সহযোগিতাই অনেক সময় একটি পরিবারের জন্য বড় আশার আলো হয়ে ওঠে। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই মনুশ্রীর চিকিৎসায় এই আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।তহবিল সংগ্রহ কর্মসূচিতে জিবি বাজারের ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের আন্তরিক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত সকলে মনুশ্রীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ILTMC-এর এই উদ্যোগের প্রশংসা করেন।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মনুশ্রীর চিকিৎসার জন্য এখনও আরও আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে। তাই সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষকে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।ILTMC-এর সদস্যরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *