Headlines

জোলাইবাড়ী বিজেপির প্রশিক্ষণ বর্গ ২০২৬: সাংগঠনিক শক্তি বাড়াতে ডিজিটাল লার্নিংয়ে জোর

জোলাইবাড়ী: সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে ৩৮ জোলাইবাড়ী মণ্ডল বিজেপির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ বর্গ–২০২৬’ এবং ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মভিত্তিক সাংগঠনিক প্রশিক্ষণ কর্মসূচি। বাইখোড়া কমিউনিটি হলে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৮ জোলাইবাড়ী মণ্ডল বিজেপির সভাপতি সুজিত দত্ত, বিজেপির দক্ষিণ জেলা কমিটির সদস্য মনীন্দ্র বিশ্বাস, বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি কেশব চৌধুরী-সহ অন্যান্য নেতৃবৃন্দ।দলের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিকে দুই পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বে ১ থেকে ৯ নম্বর বুথের সদস্যদের এবং দ্বিতীয় পর্বে ১০ থেকে ১৭ নম্বর বুথের সদস্যদের ডিজিটাল লার্নিংয়ের মাধ্যমে সাংগঠনিক প্রশিক্ষণ প্রদান করা হয়।কর্মসূচি সম্পর্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যুব মোর্চার সভাপতি কেশব চৌধুরী জানান, সংগঠনকে তৃণমূল স্তরে আরও সুসংগঠিত ও দক্ষ করে গড়ে তুলতেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।দিনভর চলা এই প্রশিক্ষণ কর্মসূচিকে ঘিরে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *