আগরতলা: চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রবিবার আগরতলা সার্কিট হাউজের সামনে গান্ধী মূর্তির পাদদেশে গণধর্নার আয়োজন করে সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের ত্রিপুরা রাজ্য কমিটি।ধর্না কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা দাবি করেন, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। তাঁদের মতে, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি, বিধায়ক এবং কংগ্রেস পরিষদীয় দলনেতা বীরজিৎ সিংহ। তিনি বক্তব্যে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে দাবি করেন, জনস্বার্থের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা হোক।ধর্না মঞ্চ থেকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।
চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গণধর্না, সরব সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদ
