আগরতলা: সিনিয়র শিক্ষকদের টেট (TET) সংক্রান্ত দাবিকে সামনে রেখে আগরতলার রাজপথে বৃহৎ শিক্ষক মিছিল ও সমাবেশের আয়োজন করেছে TGTA (H.B. Road) এবং TTA (H.B. Road)। যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু শিক্ষক অংশগ্রহণ করেন।সংগঠনগুলির দাবি, কেন্দ্র সরকার যেন অর্ডিন্যান্সের মাধ্যমে সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেয়। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে কর্মরত সিনিয়র শিক্ষকদের পেশাগত মর্যাদা, অভিজ্ঞতা এবং সামাজিক সম্মান বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি।সমাবেশে বক্তব্য রাখেন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি (এইচ.বি. রোড)-এর সাধারণ সম্পাদক আশিস চৌধুরী। তিনি বলেন, সিনিয়র শিক্ষকদের স্বার্থ রক্ষায় এই দাবি দীর্ঘদিনের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ইতিবাচক সিদ্ধান্তের আহ্বান জানান।বক্তারা আরও জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার বিষয়েও সংগঠনগুলি বিবেচনা করবে।
টেট থেকে অব্যাহতির দাবিতে আগরতলায় শিক্ষক মিছিল! সিনিয়র শিক্ষকদের পক্ষে সরব যৌথ শিক্ষক সংগঠন
