আগরতলা: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রামনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো বনমহোৎসব ও চারা গাছ রোপণ কর্মসূচি। রবিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, ক্লাব সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র ও এলাকার বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক চন্দন চন্দ এবং সভাপতি বাবুল রায়-সহ অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ।বক্তারা পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আরও বেশি করে গাছ লাগানো ও গাছের পরিচর্যার আহ্বান জানানো হয়।কর্মসূচিকে ঘিরে ক্লাব সদস্য ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করবে।
রামনগর স্পোর্টিং ক্লাবের বনমহোৎসব! চারা রোপণে মেয়র দীপক মজুমদার
