ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে বিজেপি প্রদেশ কার্যালয়ে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়সহ দলের অন্যান্য বিধায়ক, পদাধিকারী ও কর্মীরা। বক্তারা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর দেশপ্রেম, শিক্ষা ও জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।অনুষ্ঠিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের ঐক্য, অখণ্ডতা ও উন্নয়নের ক্ষেত্রে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।
শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী পালন, বিজেপি প্রদেশ কার্যালয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
