Headlines

বিদ্যুৎ ইস্যুতে সদর জেলা কংগ্রেসের গণধর্না, বেসরকারিকরণ বিল প্রত্যাহার ও স্মার্ট মিটার বাতিলের দাবি

রাজ্যের বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত একাধিক দাবিকে সামনে রেখে সদর জেলা কংগ্রেসের উদ্যোগে সোমবার আগরতলার আস্তাবল ময়দান সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে একটি গণধর্না কর্মসূচির আয়োজন করা হয়।ধর্না কর্মসূচিতে বিদ্যুৎ বেসরকারিকরণ বিল প্রত্যাহার, স্মার্ট মিটার ব্যবস্থা বাতিল, রাজ্য বিদ্যুৎ নিগমে অভিযোগ ওঠা দুর্নীতি রোধ, ভেঙে পড়া বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন এবং অস্বাভাবিক হারে বিদ্যুৎ মাশুল ও বিভিন্ন চার্জ বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।এদিনের কর্মসূচিতে কংগ্রেসের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থেকে রাজ্য সরকারের বিদ্যুৎ নীতির সমালোচনা করেন। তাঁদের দাবি, সাধারণ মানুষের স্বার্থে অবিলম্বে বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন করতে হবে এবং বিদ্যুৎ গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি উত্থাপিত দাবিগুলি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোরালো আবেদন জানান আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *