Headlines

‘কেন বন্ধ ভাতা?’— খোয়াইয়ে সমাজকল্যাণ দপ্তরে সিপিআই(এম)-এর ডেপুটেশন, দ্রুত বকেয়া মেটানোর দাবি

সামাজিক প্রকল্পের ভাতা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার অভিযোগ তুলে খোয়াই জেলা সমাজশিক্ষা ও সমাজকল্যাণ দপ্তরে ডেপুটেশন দিল সিপিআই(এম) ও বামপন্থী নেতৃত্ব। সোমবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে বকেয়া ভাতা অবিলম্বে প্রদান এবং ভবিষ্যতে নিয়মিত ভাতা নিশ্চিত করার দাবি জানানো হয়।ডেপুটেশনে উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআই(এম)-এর অন্যান্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। দপ্তরের উদ্দেশে একটি স্মারকলিপি জমা দিয়ে তাঁরা অভিযোগ করেন, কয়েক মাস ধরে বিভিন্ন সামাজিক প্রকল্পের ভাতা বন্ধ থাকায় প্রবীণ, বিধবা, প্রতিবন্ধীসহ বহু উপভোক্তা চরম আর্থিক সংকটে পড়েছেন।বিক্ষোভকারীদের দাবি, সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধাভোগীদের ভাতা দ্রুত পরিশোধ করতে হবে এবং ভবিষ্যতে যাতে নিয়মিতভাবে ভাতা প্রদান করা হয়, সে বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।ডেপুটেশন শেষে সমাজশিক্ষা ও সমাজকল্যাণ দপ্তরের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করা হয়। আন্দোলনকারীরা জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *