Headlines

পরীক্ষার আর মাত্র ৭ দিন, এখনও মেলেনি বই! অনিশ্চয়তায় চড়িলামের CBSE নবম শ্রেণির পড়ুয়ারা

পরীক্ষা শুরু হতে আর মাত্র সাত দিন বাকি, অথচ এখনও হাতে পৌঁছায়নি পাঠ্যবই। এই অভিযোগ তুলে চরম উদ্বেগ প্রকাশ করেছেন চড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী বিদ্যা জ্যোতি বিদ্যালয়-এর নবম শ্রেণির ছাত্রছাত্রীরা।জানা গেছে, আগামী ১৩ জুলাই থেকে CBSE-র Periodic Assessment (PA-1) পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত নবম শ্রেণির সামাজিক বিজ্ঞান (SST) বিষয়ের NCERT-এর পাঠ্যবই বিদ্যালয়ে এসে পৌঁছায়নি। ফলে পরীক্ষার প্রস্তুতি নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে পড়ুয়ারা।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ মণিময় ভৌমিক জানান, বই না পৌঁছানোয় ছাত্রছাত্রীদের পড়াশোনায় বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলেও তিনি জানান।এদিকে নবম শ্রেণির পড়ুয়ারাও দ্রুত NCERT-এর পক্ষ থেকে এসএসটি বই সরবরাহের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, পরীক্ষার ঠিক আগে বই না পাওয়ায় সঠিকভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না, যা তাদের ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্রুত বই সরবরাহ করে সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *