Headlines

পানীয় জলের দাবিতে ধর্মনগর–সাখাইবাড়ি সড়ক অবরোধ, কংগ্রেসের আন্দোলনে ব্যাহত যান চলাচল

দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটের প্রতিবাদে সোমবার উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার সাখাইবাড়ি এলাকায় ধর্মনগর–সাখাইবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন জেলা কংগ্রেসের কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাখাইবাড়ি এলাকার বাসিন্দারা তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের কাছে সমস্যার সমাধানের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নেমেছেন বলে দাবি করেন।বিক্ষোভকারীরা বলেন, বিশুদ্ধ পানীয় জল মানুষের মৌলিক অধিকার। অথচ দীর্ঘদিন ধরে এলাকার মানুষ নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। অবিলম্বে স্থায়ী সমাধানের ব্যবস্থা না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা।রাস্তায় অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দ্রুত পানীয় জলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *