সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে শ্রমজীবী ও মেহনতী মানুষের পাশে দাঁড়াল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি-র জয়নগর মেলারমাঠ লোকাল কমিটি। সোমবার আগরতলার প্যারাডাই চৌমুহনী এলাকায় পথচলতি সাধারণ মানুষের জন্য মধ্যাহ্নভোজন এবং তীব্র গরমে স্বস্তি দিতে পানীয় জলের ব্যবস্থা করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক উদ্যোগের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। কর্মসূচিতে শ্রমজীবী, দিনমজুর, রিকশাচালকসহ বহু পথচলতি মানুষ মধ্যাহ্নভোজন ও বিশুদ্ধ পানীয় জল গ্রহণ করেন।এদিন সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও প্রয়োজনমন্দ মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে। মানবিক এই উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসীও।
শ্রমজীবী মানুষের পাশে গণতান্ত্রিক নারী সমিতি, পথচলতি মানুষের হাতে মধ্যাহ্নভোজন ও পানীয় জল
