Headlines

কদমতলা ও গন্ডাতুইসা হিংসা মামলায় দ্রুত তদন্তের দাবি, মানবাধিকার কমিশনে সিপিআই(এমএল)-এর ডেপুটেশন

উত্তর ত্রিপুরার কদমতলা এবং ধলাই জেলার গন্ডাতুইসায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ন্যায়বিচারের দাবিতে সোমবার রাজ্য মানবাধিকার কমিশনে ডেপুটেশন প্রদান করে সিপিআই(এমএল)।দলটির পক্ষ থেকে দাবি করা হয়, ওই ঘটনাগুলির তদন্ত কার্য দ্রুত সম্পন্ন করতে হবে এবং আক্রান্ত পরিবারগুলির দায়ের করা অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও কমিশনের হস্তক্ষেপ কামনা করা হয়।ডেপুটেশন চলাকালীন সিপিআই(এমএল)-এর প্রতিনিধিরা একটি স্মারকলিপি জমা দিয়ে অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি এখনও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। তাই তদন্ত প্রক্রিয়ায় গতি আনা এবং আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।এদিন রাজ্য মানবাধিকার কমিশনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানায় সিপিআই(এমএল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *