নির্মাণ শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে সোমবার শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে নির্মাণ শ্রমিক ফেডারেশন। এদিন সংগঠনের প্রতিনিধিরা একটি স্মারকলিপি জমা দিয়ে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট একাধিক বিষয় দ্রুত সমাধানের দাবি জানান।ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, নির্মাণ শ্রমিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা, সামাজিক সুরক্ষা, কল্যাণমূলক প্রকল্পের সুবিধা এবং শ্রম আইন যথাযথভাবে কার্যকর করার বিষয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলির দ্রুত সমাধানে শ্রম দপ্তরের কার্যকর হস্তক্ষেপের আবেদন জানানো হয়।ডেপুটেশনে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রাজ্যের নির্মাণ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। স্মারকলিপি গ্রহণের পর শ্রম কমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
বিভিন্ন দাবিতে শ্রম কমিশনারের দপ্তরে নির্মাণ শ্রমিক ফেডারেশনের ডেপুটেশন
