Headlines

সার্ভার বিকল, রিচার্জ বন্ধ! ধর্মনগরে বিদ্যুৎ অফিসে দুর্ভোগের শেষ নেই

উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-ওয়ান ও ডিভিশন-টু অফিসে প্রায় এক সপ্তাহ ধরে সার্ভার পরিষেবা অচল থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রিপেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ করতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হলেও সার্ভার সমস্যার কারণে অধিকাংশই খালি হাতে ফিরতে বাধ্য হচ্ছেন।বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-টু-এর ম্যানেজার জানান, সার্ভার সমস্যার সম্পূর্ণ সমাধান হতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। ফলে আগামী কয়েক দিনও এই ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।গ্রাহকদের অভিযোগ, গত কয়েক দিন ধরে বারবার অফিসে এসেও তারা রিচার্জ বা টাকা জমা দিতে পারছেন না। এতে বিদ্যুৎ পরিষেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।বিদ্যুৎ অফিস চত্বরে দেখা গেছে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে অনেক মহিলা গ্রাহক বাড়ির কাজ ফেলে অফিসেই বসে সময় কাটাচ্ছেন। কেউ কেউ অপেক্ষার সময় লুডু খেলছেন। এই দৃশ্যই সাধারণ মানুষের ভোগান্তির প্রকৃত চিত্র তুলে ধরছে।এদিকে দীর্ঘদিন ধরে সার্ভার পরিষেবা স্বাভাবিক না হওয়ায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে। দ্রুত সমস্যার সমাধান করে পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা। এখন সকলের নজর, কবে সার্ভার সচল হবে এবং কবে এই দুর্ভোগের অবসান ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *