Headlines

বিশালগড় ছিনতাই-অপহরণে ৫ জন গ্রেফতার, মাস্টারমাইন্ড ফেরদৌস এখনও অধরা

বিশালগড়ে সংঘটিত চাঞ্চল্যকর ছিনতাই ও অপহরণকাণ্ডে বড় সাফল্য পেল পুলিশ। সোমবার বিকেলে অভিযানে পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনার মূলচক্রী হিসেবে অভিযুক্ত ফেরদৌস এখনও পুলিশের নাগালের বাইরে রয়েছে।ঘটনার বিস্তারিত জানাতে সাংবাদিক বৈঠক করেন জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা। তিনি জানান, গ্রেফতার হওয়া পাঁচ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে মূল মাস্টারমাইন্ড ফেরদৌসকে গ্রেফতারের জন্য জোরদার তল্লাশি অভিযান চলছে।পুলিশের দাবি, এই ঘটনায় জড়িত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নতুন তথ্য সামনে আসার সম্ভাবনাও রয়েছে। মূল অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে গোটা ঘটনার পেছনের উদ্দেশ্য ও ষড়যন্ত্র সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *