Headlines

২৬ কেন্দ্রে শুরু বছর বাঁচাও পরীক্ষা, কেন্দ্র পরিদর্শনে পর্ষদ সভাপতি

ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা রাজ্যের ২৬টি পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী।পর্ষদ সূত্রে জানা গেছে, এ বছরের বছর বাঁচাও পরীক্ষায় মাধ্যমিক স্তরে ৭৫৬ জন এবং উচ্চ মাধ্যমিক স্তরে ১,৫৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।কেন্দ্র পরিদর্শনের সময় পর্ষদ সভাপতি পরীক্ষার পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় পর্যালোচনা করেন। তিনি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।বছর বাঁচাও পরীক্ষা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন কারণে মূল পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ রক্ষা করার সুযোগ করে দিতেই এই পরীক্ষার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *