Headlines

আগরতলা টাউন হলে ড. শ্যামা প্রসাদ মুখার্জির মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন, ভূমি পূজায় মুখ্যমন্ত্রী

আগরতলার টাউন হল প্রাঙ্গণে ড. শ্যামা প্রসাদ মুখার্জির মূর্তি স্থাপনের লক্ষ্যে সোমবার ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার-সহ দলের অন্যান্য নেতা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।ভূমি পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মূর্তি স্থাপনের কাজের সূচনা হয়। উপস্থিত অতিথিরা ড. শ্যামা প্রসাদ মুখার্জির জীবন, আদর্শ ও জাতীয় জীবনে তাঁর অবদানের কথা স্মরণ করেন।এই উদ্যোগের মাধ্যমে আগরতলা শহরে ড. শ্যামা প্রসাদ মুখার্জির স্মৃতিকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরার প্রচেষ্টা আরও জোরদার হবে বলে অনুষ্ঠানে মত প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *