Headlines

শান্তিরবাজারে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর মুকুট অডিটোরিয়াম

দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং শান্তিরবাজার পৌর পরিষদের যৌথ উদ্যোগে সোমবার মুকুট অডিটোরিয়ামে মহকুমাভিত্তিক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, পৌর পরিষদের ডেপুটি সিইও পবিত্র দাস, কাউন্সিলর শ্যামলাল দেবনাথ, রাজীব চক্রবর্তী, ছায়া দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তারা ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, কর্ম এবং দেশের প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর আদর্শ ও চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন শিল্পীর পরিবেশনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে এবং উপস্থিত দর্শকদের ব্যাপক সাড়া মেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *