Headlines

সিমনায় বিজেপিতে বড় ধাক্কা! ৬৬ পরিবারের ২৫১ ভোটার যোগ দিলেন তিপ্রা মথায়

সিমনা এলাকার পঞ্চবটি কমিউনিটি হল প্রাঙ্গণে আয়োজিত এক রাজনৈতিক কর্মসূচিতে শাসক দল বিজেপি ছেড়ে ৬৬টি পরিবারের মোট ২৫১ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন। দলীয় পতাকা তুলে দিয়ে নবাগতদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, এমডিসি রবীন্দ্র দেববর্মা-সহ তিপ্রা মথার একাধিক নেতা ও কর্মী।দলীয় নেতৃত্বের দাবি, নতুন সদস্যদের যোগদানের ফলে এলাকায় তিপ্রা মথার সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। নবাগতরাও এলাকার উন্নয়ন এবং জনজাতি মানুষের অধিকার রক্ষার লক্ষ্যে তিপ্রা মথার আদর্শে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এদিনের কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ জানান, আগামী দিনেও বিভিন্ন এলাকা থেকে আরও বহু মানুষ তিপ্রা মথায় যোগদান করবেন বলে তাঁরা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *