আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে তিনি নতুন অফিসের উদ্বোধন করে ওয়ার্ডবাসীদের আরও উন্নত ও দ্রুত নাগরিক পরিষেবা প্রদানের উপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক, জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। উদ্বোধনের পর নতুন কার্যালয় পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার নাগরিকদের দোরগোড়ায় উন্নত পরিষেবা পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করে চলেছে। নতুন এই ওয়ার্ড অফিস চালু হওয়ায় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন নাগরিক পরিষেবা আরও সহজ ও দ্রুত পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।স্থানীয়দের মতে, নতুন কার্যালয় চালু হওয়ায় জন্ম-মৃত্যু শংসাপত্র, কর সংক্রান্ত কাজসহ বিভিন্ন পুর পরিষেবা এক ছাদের নিচে পাওয়া সহজ হবে। সরকারের এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
নাগরিক পরিষেবায় নতুন সংযোজন, পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ড অফিসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
